নানা-নানিসহ স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

নানা-নানিসহ স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী


দিনাজপুর প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
নানা-নানিসহ স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দিনাজপুর পৌর শহরের উপশহরে অবস্থিত শেখ ফরিদপুর মডেল কবরস্থানে নানা-নানিসহ স্বজনদের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

এর আগে তিনি জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং জেলা বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেন। সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে তিনি কবরস্থানে যান।

এ সময় তিনি তাঁর নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার, খালা প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক (চকলেট) এবং বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন।

জিয়ারতকালে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। এ সময় পরিবারের নিকটাত্মীয়, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আজকালের কন্ঠ/আর এস/এম