আমরা র‍্যাব লাগিয়েছি সোহরাওয়ার্দী হাসপাতালে ১২ জন দালালকে গ্রেফতার করিয়াছি, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় | Daily AjKaler Kontho

আমরা র‍্যাব লাগিয়েছি সোহরাওয়ার্দী হাসপাতালে ১২ জন দালালকে গ্রেফতার করিয়াছি, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন
আমরা র‍্যাব লাগিয়েছি সোহরাওয়ার্দী হাসপাতালে ১২ জন দালালকে গ্রেফতার করিয়াছি, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

আজ ১২ মার্চ বৃহস্পতিবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলে এই কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মির্জা আব্বাস এমপি উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি থাকার কারণে অনুপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ড. এম এ মুহিত, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মন্ত্রী, সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, এই যে করোনা মহামারীর সময় যেভাবে আপনারা শ্রম দিয়েছেন যেখানে সন্তানরা পিতার লাশের কাছে যাই নাই, মা তার সন্তানের লাশের কাছে যায় নাই, সেবা করতে যায় নাই, বাপ মাকে ফেলে রেখে পুত্র বাড়ি থেকে চলে গিয়েছে না জানি করোনায় ধরে। সেখানে আপনারা ডিউটি ডাক্তার এবং আমাদের অনেক ডাক্তার মারা গিয়েছে আল্লাহ উনাদেরকে বেহেস্ত নসিব করুক আমি কিন্তু আপনাদেরকে নিয়ে গর্বিত।

তিনি আরো বলেন, আমি পবিত্র ইফতারের আগে আপনাদের ওয়াদা করে যাই, আমার কোন ভয় নেই আমি যখন সততার সাথে কাজ করব আপনি আমার ছোট হলো আপনি আমার বিরোধিতা করবেন না। আমি ওয়াদা করে যাই আপনাদের যত রকম দাবি দাওয়া আছে, আমি আপনাদের সকল দাবী দাওয়া ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে ব্যক্তি পর্যায়ে সাংগঠনিক ভাবে কমিউনিটিগত ভাবে আপনাদের যা যা প্রবলেম আছে আমি প্রত্যেকটা প্রবলেম কে এড্রেস করার জন্য আমি সচেষ্ট আসি এবং থাকবো এবং করবো ইনশাআল্লাহ। আমার শুধু একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা প্রত্যেকে দায়িত্ববান দায়িত্বশীল আছেন আমাদের রোগীদের সেবাটা আপনারা কাছে গিয়ে দেওয়ার চেষ্টা করবেন।

তিনি বলেন, এই যে হসপিটালগুলোতে দালাল, আপনারা ডাক্তারি লেখাপড়া করেছেন রিসিট বিক্রি করার জন্য না, ট্রলি টাকা নেওয়ার জন্য না, কিন্তু আপনাদের প্রতিষ্ঠানগুলোকে এক শ্রেণীর দালালরা কলুষিত করতেছে এটার বদনাম যায় মেডিকেলে, বদনাম যায় সোহরাওয়ার্দীতে এখানে বদনাম ওখানে বদনাম। আমরা র‍্যাব লাগিয়েছি সোহরাওয়ার্দী হাসপাতালে ১২ জন দালালকে গ্রেফতার করিয়াছি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) লাগিয়েছি, DGFI কে লাগিয়েছি, কিন্তু আপনারা যদি একটু সহযোগিতা করেন আমি হানডেট পারসেন্ট সাকসেসফুল হব ইনশাল্লাহ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার প্রধান উপদেষ্টা, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও সদস্য, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা পরিষদ। অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ সভাপতি, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল মহাসচিব, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। অধ্যাপক ডাঃ মোঃ আবুল কেনান, সিনিয়র সহ-সভাপতি, ড্যাব। ডাঃ মোঃ মেহেদী হাসান, কোষাধ্যক্ষ, ড্যাব। অধ্যাপক ডাঃ এ কে এম খালেকুজ্জামান দিপু সিনিয়র যুগ্ম-মহাসচিব, ড্যাব।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব, মহাসচিব

মোঃ জহিরুল ইসলাম শাকিল বলেন, ড্যাব একটি ঐতিহ্য সংগঠন এই সংগঠন চড়াই উৎরাই পেরিয়ে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দিয়ে আসছে। আগামি দিনে ড্যাব চিকিৎসা সেবায় সবসময় পাশে থাকবে। আমাদের চিকিৎসকরা বাংলাদেশের গর্বিত সন্তান। প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাবে নির্দিষ্ট সময় অফিস করেন আপনারাও ঠিক নির্দেশের সময় মধ্যে অফিসে আসবেন।

এ সময় অনুষ্ঠান সভাপতিত্ব করবেন, ডাঃ রেজওয়ানুর রহমান সোহেল সভাপতি, ড্যাব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। সঞ্চালনা করেন ডাঃ মোহাম্মদ ফখরুজ্জামান সাধারণ সম্পাদক, ড্যাব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।

পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, পরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।