সোনালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন | Daily AjKaler Kontho

সোনালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৪:০১ অপরাহ্ন
সোনালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রদিপাদ্য সামনে রেখে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ০৮ মার্চ, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। প্রধান অতিথির বক্তব্যে এমডি অ্যান্ড সিইও বলেন, সোনালী ব্যাংকে নারী কর্মীদের জন্য যেসব সমস্যা ছিলো আস্তে আস্তে সেগুলো আমরা সমাধান করছি। আমরা সারাদেশের শাখাগুলোতে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই।

সোনালী ব্যাংকে যেন সুন্দর কর্মপরিবেশ তৈরি করা সম্ভব হয় এজন্য সকলের সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নারী কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের সকল নারী নির্বাহী ও কর্মকর্তার-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি