কে হবে আগামীর ভোলা জেলার কান্ডারী? | Daily AjKaler Kontho

কে হবে আগামীর ভোলা জেলার কান্ডারী?


মোঃ শেখ ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
কে হবে আগামীর ভোলা জেলার কান্ডারী?

ভোলা জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে। ২০২২ সালে পুলিশের গুলিতে তৎকালীন সভাপতি নূরে আলম নিহত হওয়ার পর দীর্ঘদিন ধরে কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে জেলা ছাত্রদলের একটি অংশ ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে পরিচালিত হচ্ছে।

​সাম্প্রতিক বিভিন্ন সূত্র এবং স্থানীয় রাজনৈতিক আলোচনার ভিত্তিতে নতুন কমিটিতে শীর্ষ পদের জন্য যাদের নাম শোনা যাচ্ছে: জেলা ছাত্রদলের বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, ভোলা পৌরসভার আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলের।

আলমের মৃত্যুর পর থেকে মো. জসিম উদ্দিন (ভারপ্রাপ্ত সভাপতি) এবং মো. আল-আমীন হাওলাদারের (সাধারণ সম্পাদক) নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম চলছে। তৃণমূলের দাবি সাধারণ কর্মীদের একাংশ চাচ্ছে ত্যাগী ও রাজপথের পরীক্ষিত কর্মীদের দিয়ে একটি পূর্ণাঙ্গ শক্তিশালী কমিটি গঠন করা হোক, যা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় ছাত্রদল ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় কর্মীসভা ও গণসংযোগ শুরু করেছে। ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়টিও কেন্দ্রীয় হাই কমান্ডের পর্যবেক্ষণে রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি