বরিশাল রুপাতলী রমজানে ফলের বাজারে অস্থিরতা | Daily AjKaler Kontho

বরিশাল রুপাতলী রমজানে ফলের বাজারে অস্থিরতা


জামাল কাড়াল,বরিশাল প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
বরিশাল রুপাতলী রমজানে ফলের বাজারে অস্থিরতা

পবিত্র রমজানকে ঘিরে রুপাতলী এলাকার ফলের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। হঠাৎ করে বিভিন্ন ফলের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।বাজার ঘুরে দেখা যায়, আপেল, কমলা, আঙুর, কলাসহ অধিকাংশ ফলই কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে খুচরা পর্যায়ে দাম বাড়াতে হচ্ছে।অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দেন। এতে স্বল্প আয়ের মানুষ পড়ছেন বিপাকে। অনেকেই প্রয়োজনের তুলনায় কম ফল কিনে বাড়ি ফিরছেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং ও প্রশাসনের কঠোর নজরদারি থাকলে দাম স্থিতিশীল রাখা সম্ভব। ভোক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ফলের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি জোরদারের দাবি স্থানীয়দের।

আজকালের কন্ঠ/ আর এস/জে