
চট্টগ্রাম মিরসরাইয়ে ১০ মিঠানালা ইউনিয়নের যুবদল নেতা, শাহাদাত হোসাইনের উদ্যোগে প্রায় ৭০ জন কৃষকের কৃষি জমি তাদের জীবিকার একমাত্র মাধ্যম জমিগুলো বর্ষাকাল এবং বর্ষা পরবর্তী মৌসুমে অতিরিক্ত জলাবদ্ধতার কারণে সঠিক সময়ে পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় সময় মতো কৃষকরা তাদের জমিতে চাহিদা অনুযায়ী ফসল উৎপাদন করতে ব্যর্থ হয়ে দুর্ভোগ দুর্দশায় জীবনযাপন করতে হয়। মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মূহুরী বাড়ির রাস্তার সংলগ্ন জমিগুলো।
পানি নিষ্কাশনের একমাত্র নালীটি গত ৩ বছর ধরে ভেঙ্গে অকেজো হয়ে পড়ে আছে। যার পরিপ্রেক্ষিতে কৃষকদের দুর্দশা কোন ব্যাক্তি বা কোন রাজনৈতিক দলের নজরে না আসায় মাসের পর মাস ওই জমিগুলোতে পানি জমা হয়ে থাকে। ইতিমধ্যে কৃষকদের দুঃখ লাঘবে উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শাহাদাত হোসাইন। তিনি নিজ উদ্যোগে পূণরায় নালী স্থাপনের কাজ শুরু করেছেন। যাতে করে কৃষকদের মনে স্বস্তি ও মুখে হাসি ফিরে আসছে।
এবিষয়ে শাহাদাত হোসেন বলেন, এসব ছোট ছোট জনদুর্ভোগ লাঘব হলে স্থানীয়ভাবে উন্নয়ন সমৃদ্ধ হবে। আমি আমার সামর্থ্য থেকে চেষ্টা করছি জনগণের পাশে থাকার জন্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।
অন্য দিকে সংসদ সদস্য নুরুল আমিন এমপির সুস্থতা কামনায় মিরসরাইয়ের সুফিয়া বাজারে গনহারে ইফতার ও দোয়ার আয়োজন করছে ১০ নং মিঠানালা ইউনিয়নের যুব নেতা শাহাদাত হোসাইন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :