
ময়মনসিংহে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, “যে কোনো মূল্যে ময়মনসিংহে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা হবে। অপরাধী যে-ই হোক, দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রোববার (১ মার্চ) দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় ফুটপাত দখলমুক্তকরণ, চু/রি, ছি/ন/তা/ই ও মা/দ/ক প্রতিরোধে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান ও টহল কার্যক্রম শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে তাঁর নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মা/দ/ক কারবার, ছি/ন/তা/ই, চাঁ/দা/বা/জি কিংবা স/ন্ত্রা/স— কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তার বিরুদ্ধেও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামনে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। হাইওয়েতে ডা/কা/তি প্রতিরোধে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নগরী ও মহাসড়কে নিয়মিত টহল এবং চেকপোস্ট কার্যক্রম জোরদার থাকবে।
তিনি বলেন, “মানুষের জানমাল রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের চু/রি, ছি/ন/তা/ই বা ডা/কা/তি সংঘটিত না হয়, সে লক্ষ্যে প্রতিটি থানা পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”
এসময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :