
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১টা ৫০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৯ নম্বর আশকরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় মোঃ মোজাম্মেল হক (৪৫), পিতা– মোঃ নেয়ামুদ্দীন-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৫৯ বোতল এস্কাফ (ESKuf) জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসার অভিযোগে মোঃ মোজাম্মেল হক (৪৫), সাং– দক্ষিণ গোবিন্দপুর, থানা– কোতয়ালী, জেলা– দিনাজপুরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ ফেন্সিডিল (কোডিনযুক্ত) মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তিনি অভিনব কৌশলে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করতেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
আপনার মতামত লিখুন :