কালিয়াকৈরে ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার | Daily AjKaler Kontho

কালিয়াকৈরে ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার


গাজিপুর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৩, ৫:৪৭ অপরাহ্ন
কালিয়াকৈরে ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক দেওয়ান, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান এবং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক দেওয়ানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, পুলিশের বিশেষ অভিযানে একই রাতে বাকি দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য যে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যার হুমকি এবং হামলার অভিযোগ রয়েছে।