কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেটি এখন বিবেচ্য নয় বকেরগঞ্জের মানুষ আমার পরিবার: আবুল হোসেন খান | Daily AjKaler Kontho

কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেটি এখন বিবেচ্য নয় বকেরগঞ্জের মানুষ আমার পরিবার: আবুল হোসেন খান


খান মেহেদী প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ২:০৫ অপরাহ্ন
কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেটি এখন বিবেচ্য নয় বকেরগঞ্জের মানুষ আমার পরিবার: আবুল হোসেন খান

আমরা ভালো কাজ করবো, ভালো কাজের মাধ্যমে সুন্দর দেশ গড়বো। সবাইকে সাথে নিয়েই আমরা বাকেরগঞ্জ উপজেলা গড়ে তুলবো ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজ এলাকা শুভেচ্ছা বিনিময় সভায় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ক্রাইম রিপোর্টার সাংবাদিক মেহেদীকে দেওয়া এক সাক্ষাৎকার এ কথা বলেন নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেটি এখন বিবেচ্য নয়। সবাইকে সঙ্গে নিয়েই বাকেরগঞ্জ উপজেলাকে গড়ে তোলা হবে। আমার নাম ভাঙিয়ে কোথাও কোনো সুবিধা নেয়ার চেষ্টা যেন কেউ না করে। ভালো কাজের মাধ্যমে নিজ নিজ অবস্থান তৈরি করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে অহংকার থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, অতীতে অহংকারের পরিণতি কী হয়েছে তা সবারই জানা। তাই আমরা সকলের সাথে মিলেমিশে এগিয়ে চলবো।

দায়িত্ব নেয়ার পর তিনি সর্বপ্রথম বাকেরগঞ্জ উপজেলা কে মাদক ও দুর্নিত চাঁদাবাজ মুক্ত করবো এবং বাকেরগঞ্জ উপজেলার দীর্ঘদিনের গুরুতর সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেয়ার প্রচেষ্টা করবো ।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি