
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার, (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের দপ্তরে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের প্রত্যাশায় অপেক্ষা করে আসছেন। এসব দাবি বাস্তবায়িত হলে কর্মচারীদের জীবনমান উন্নয়ন, দাপ্তরিক শৃঙ্খলা রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়।
সমিতির উত্থাপিত দাবিসমূহ:
১. নীতিমালা সংশোধনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা।
২. প্রতিমাসের বেতনের সাথে নিয়মিত ওভারটাইম ভাতা প্রদান।
৩. কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল কমিটিতে কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
৪. পোশাক ভাতার অর্থ টেন্ডার প্রক্রিয়া ব্যতীত সরাসরি কর্মচারীদের মাঝে প্রদান।
৫. কর্মচারীদের জন্য একটি ক্লাব স্থাপন।
উল্লেখ্য, সমিতির পক্ষ থেকে আগামী তিন কর্মদিবসের মধ্যে দাবিসমূহ বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে এ ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলে জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :