বিশ্ব শিশু ক্যান্সার দিবস: সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা অপরিহার্য | Daily AjKaler Kontho

বিশ্ব শিশু ক্যান্সার দিবস: সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা অপরিহার্য


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১:২৭ অপরাহ্ন
বিশ্ব শিশু ক্যান্সার দিবস: সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা অপরিহার্য

প্রতিবছর ১৫ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব শিশু ক্যান্সার দিবস। ২০০২ সালে চাইল্ড ক্যান্সার ইন্টারন্যাশনাল এর উদ্যোগে প্রথমবার এই দিবস পালন শুরু হয়। মূল লক্ষ্য হলো শিশু ক্যান্সারের প্রতি সচেতনতা বৃদ্ধি, সময়মতো শনাক্তকরণ এবং প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানায়—প্রতিবছর প্রায় ৩,৫০,০০০ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে ৭০ শতাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশে, যেখানে উন্নত চিকিৎসা এবং সচেতনতা সীমিত। বাংলাদেশেও শিশু ক্যান্সারের সংখ্যা দিন দিন বাড়ছে। ২০২৬ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫,০০০ শিশু নতুনভাবে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। শিশুদের এই রোগ শুধু স্বাস্থ্য সমস্যা নয়, বরং পরিবারের আর্থিক ও সামাজিক কাঠামোয়ও গভীর প্রভাব ফেলে।

শিশুক্যান্সারের কারণ

শিশুক্যান্সার মূলত জিনগত নয়, বরং পারিপার্শ্বিক ও পরিবেশগত কারণে বেশি হয়ে থাকে। মাত্র ৫–১০ শতাংশ শিশু জিনগত কারণে আক্রান্ত হয়। বাকি ৯০–৯৫ শতাংশ শিশু পরিবেশ, খাদ্যাভ্যাস ও জীবনধারার প্রভাবে আক্রান্ত হয়।

মূল কারণগুলো হলো:

* পরিবেশ দূষণ: শিল্পায়ন, যানবাহন ও নগরায়নের কারণে বাতাস ও পানিতে দূষণ বৃদ্ধি।
* খাবারে রাসায়নিক ও টক্সিন: প্রক্রিয়াজাত খাবার, সংরক্ষণকারী পদার্থ ও কেমিকেল শিশুদের ঝুঁকি বাড়ায়।
* গর্ভকালীন মায়ের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: প্রোটিন, ভিটামিন ও মিনারেল ঘাটতি শিশুর রোগপ্রবণতা বাড়ায়।
* ধূমপান ও তামাকজাত দ্রব্যের প্রভাব: গর্ভাবস্থায় বা পারিপার্শ্বিক ধূমপান ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে।
* ভাইরাস সংক্রমণ: হেপাটাইটিস বি, হার্পিস এবং এইচআইভি।
* নগরায়ন ও জীবনধারার চাপ: শিশুর শারীরিক কার্যকলাপ কমে যাওয়া, অস্বাস্থ্যকর জীবনধারা।
* অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাপন: অতিরিক্ত চিনি, লবণ, তেল, প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়। শিশুরা আজকাল রাসায়নিকযুক্ত পানি, পরিবেশ ও খাদ্য থেকে ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। তাই পরিবার, স্কুল ও সমাজের সচেতনতা অপরিহার্য।

লক্ষণ ও সতর্কতা

শিশুক্যান্সারের প্রাথমিক লক্ষণ প্রায়ই সাধারণ অসুস্থতার মতো মনে হয়। এটি চিকিৎসা দেরি ঘটায়।
সতর্কতার মূল লক্ষণগুলো:

* অকারণে ঘন ঘন জ্বর * নাক বা মুখ দিয়ে বারবার রক্তপাত * অস্বাভাবিক ওজন কমে যাওয়া
* চোখের মণি সাদা হয়ে যাওয়া
* শরীরের কোনো স্থানে টিউমার বা চাকা * দীর্ঘস্থায়ী মাথাব্যথা ও বমি
* হাড়ে ব্যথা, খুঁড়িয়ে হাঁটা * অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি * ঘন ঘন পেট ব্যথা বা হজম সমস্যা।এই লক্ষণগুলো দীর্ঘদিন স্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য।

প্রকারভেদ

শিশুর বয়স অনুযায়ী ক্যান্সারের ধরন ভিন্ন হয়ে থাকে। সাধারণত দেখা যায়:

* লিউকেমিয়া (রক্তের ক্যান্সার): শিশুদের মধ্যে সবচেয়ে বেশি (~৩০–৩৫%) * লিম্ফোমা: লিম্ফ নোডে টিউমার
মস্তিষ্ক ও স্নায়ুর টিউমার * চোখের ক্যান্সার (রেটিনোব্লাস্টোমা) * কিডনির ক্যান্সার (উইলমস টিউমার) * হাড় ও মাংসপেশির ক্যান্সার (সারকোমা) * লিভার ক্যান্সার * নসিকাগ্রন্থি ও ফুসফুসের ক্যান্সার।শিশুরা ছয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত এই ক্যান্সারের ঝুঁকিতে থাকে।

জটিলতা ও সামাজিক প্রভাব

* দেরিতে শনাক্ত হলে ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে
* চিকিৎসা দীর্ঘ ও ব্যয়বহুল হয়
* শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে বাধা
* পরিবারে মানসিক চাপ, আর্থিক বোঝা ও সামাজিক বিচ্ছিন্নতা বৃদ্ধি
* শিশুদের শিক্ষা ব্যাহত হয়; বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক সীমিত হয়।বাংলাদেশে শিশু ক্যান্সারের চিকিৎসার খরচ প্রায় ২–৪ লাখ টাকা, যেখানে উন্নত দেশে খরচ ২০–৩০ লাখ টাকা। বহু পরিবার এই খরচ বহন করতে অক্ষম।

সচেতনতা ও প্রতিরোধ

* পুষ্টিকর খাদ্য: পালং শাক, ব্রোকলি, ডিম, মটরশুটি, কলিজা, মুরগীর মাংস, দুধ
* নিরাপদ পরিবেশ: দূষণমুক্ত পানি ও বাতাস
* গর্ভকালীন মায়ের যত্ন: খাদ্য ও জীবনধারা সচেতনতা
* নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
* শিক্ষা ও সচেতনতা: স্কুল ও পরিবারে স্বাস্থ্য শিক্ষার অন্তর্ভুক্তি
* মানসিক বিকাশ: শিশুর মানসিক সুস্থতা নিশ্চিত করা
* সামাজিক সহায়তা: শিশুর খেলা, বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগ বৃদ্ধি
নিরাপদ পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা একত্রে কাজ করলে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

পরিবেশগত ও শিক্ষামূলক দিক

শিশুক্যান্সার শুধুমাত্র স্বাস্থ্য বিষয় নয়, এটি সামাজিক ন্যায্যতা, অর্থনৈতিক সামর্থ্য এবং শিক্ষার সমতার প্রতিফলন।

* স্কুলে সচেতনতা কর্মশালা
* পরিবার ও অভিভাবকের জন্য গাইডলাইন
* নগরায়ন ও শিল্পায়নের প্রভাব কমানো
* খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনধারায় উৎসাহ
* শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা।পরিবেশ সচেতনতা ও স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

বাংলাদেশের পরিসংখ্যান

* প্রতি বছর প্রায় ১৫,০০০ শিশু নতুনভাবে ক্যান্সারে আক্রান্ত
* লিউকেমিয়া সবচেয়ে বেশি (~৩৫%)
* চোখের ক্যান্সার, কিডনির ক্যান্সার, হাড় ও মাংসপেশির ক্যান্সারও গুরুত্বপূর্ণ
* চিকিৎসার ব্যয় ২–৪ লাখ টাকা/শিশু
* পরিবার ও সমাজে মানসিক চাপ ও আর্থিক বোঝা বৃদ্ধি।বিশ্বব্যাপী শিশু ক্যান্সার আক্রান্ত শিশুদের ৯০ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে চিকিৎসা থেকে বঞ্চিত।

সামাজিক দায়িত্ব

শিশুক্যান্সার শুধু চিকিৎসার বিষয় নয়, এটি সামাজিক দায়িত্ব, নৈতিক ও মানবিক বিষয়। আমাদের দায়িত্ব:
পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি
শিশুর মানসিক ও সামাজিক সুস্থতা নিশ্চিত করা
স্বাস্থ্য সচেতনতা, নিরাপদ খাদ্য ও পরিবেশ নিশ্চিত করা
শিক্ষামূলক উদ্যোগ ও শিশুদের জন্য নিরাপদ খেলার পরিবেশ তৈরি করা
শিশুদের সুস্থ ও ক্যান্সারমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল স্তরের অংশগ্রহণ অপরিহার্য।

> শিশু ক্যান্সারে হোমিওপ্যাথি

শিশু ক্যান্সার একটি জটিল রোগ, তবে প্রাথমিক পর্যায়ে হোমিওপ্যাথি চিকিৎসা শিশুর প্রাকৃতিক রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে। হোমিওপ্যাথিতে প্রতিটি শিশুর রোগের প্রকৃতি, বয়স, উপসর্গ এবং মানসিক অবস্থা অনুযায়ী ঔষধ নির্ধারণ করা হয়। এটি রোগের প্রতিকারকে ব্যক্তিগতকৃত করে এবং শিশুর সামগ্রিক সুস্থতায় সহায়তা করে।

অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক প্রাথমিকভাবে শিশুদের উপসর্গ অনুযায়ী যেসব ঔষধ নির্বাচন করতে পারেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—আর্নিকা, ফাইটোল্কা, বেলাডোনা, ক্যালকারিয়া কার্বোনিকা, সালেসিসা, কোনিয়াম, এপিস, আর্সেনিকাম এল্বাম, হিপার সালফার,ক্যালোপাইলাম, ফসফরাস, ন্যাট্রাম মিউরিয়াটিকাম, কালি ফসফোরিকাম, সেলেনিয়াম, স্টাফিসাগ্রিয়া, লাইকোপোডিয়াম, গুইয়াকাম, থুজা। এছাড়া অন্যান্য ঔষধ শিশুর নির্দিষ্ট উপসর্গ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে।

হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো—নিজে নিজে ঔষধ ব্যবহার না করা, বরং অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা।নিয়মিত মানসিক ও শারীরিক পর্যবেক্ষণ করা, যাতে শিশুর প্রতিক্রিয়া এবং সুস্থতার উন্নতি সময়মতো ধরা পড়ে।সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা, যাতে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
মানসিক সমর্থন প্রদান করা, কারণ ক্যান্সারে আক্রান্ত শিশুর মানসিক সুস্থতা ও শারীরিক পুনরুদ্ধার একসাথে গুরুত্বপূর্ণ।

হোমিওপ্যাথি চিকিৎসা বিশেষভাবে সহায়ক হতে পারে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে। এটি শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। তবে অগ্রসর বা জটিল ক্যান্সারের ক্ষেত্রে হোমিওপ্যাথি একাই যথেষ্ট নয়; সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সঙ্গে মেডিকেল সমন্বয় অপরিহার্য। এতে শিশুর জন্য সর্বোচ্চ নিরাপত্তা এবং কার্যকর ফলাফল নিশ্চিত করা যায়।তাই বলা যায়, হোমিওপ্যাথি চিকিৎসা শিশুক্যান্সার মোকাবিলায় পূরক ও সহায়ক। এটি শিশুর শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিরাপদ, এবং অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সঠিক ব্যবহারের মাধ্যমে শিশুদের স্বাভাবিক বিকাশ ও সুস্থ জীবন নিশ্চিত করা সম্ভব।

পরিশেষে বলতে চাই, শিশুক্যান্সার মানেই মৃত্যু নয়। সচেতনতা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং সঠিক চিকিৎসা শিশুদের সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারে।

বিশ্ব শিশু ক্যান্সার দিবস মনে করিয়ে দেয়—শিশুদের সুস্থ ও ক্যান্সারমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। স্বাস্থ্য সচেতনতা, পুষ্টিকর জীবনধারা, নিরাপদ পরিবেশ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শিশু ক্যান্সার প্রতিরোধে কার্যকর হাতিয়ার।শিশুদের প্রতি আমাদের দায়িত্ব—শিশুক্যান্সার প্রতিহত করা, পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি নিরাপদ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা।

আজকালের কন্ঠ/ আর এস