গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি প্রার্থীর পক্ষে শেষ দিনের উঠান বৈঠক | Daily AjKaler Kontho

গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি প্রার্থীর পক্ষে শেষ দিনের উঠান বৈঠক


ছাইম ইবনে আব্বাস, গোলাপগঞ্জ প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৩:০১ অপরাহ্ন
গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি প্রার্থীর পক্ষে শেষ দিনের উঠান বৈঠক

১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল মালিক কউছরের উদ্যোগ ও আয়োজনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডে শেষ দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শেষ দিনের এই উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈঠকে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদদীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। এডভোকেট এমরান আহমদ চৌধুরী একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পর্তুগাল যুবদলের নেতা এমদাদুল হক সপন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এডভোকেট এমরান আহমদ চৌধুরী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক সেনাম উদদীন, কৃষক দলের সভাপতি হাজী আবদুল মালিক ফউর, ডাক্তার ময়না, সাবেক মেম্বার শামীম আহমদ, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল লতিফ, বিএনপি নেতা দুলাল আহমদ, শ্রমিক দল নেতা আবদু শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, মহানগর ছাত্রদল নেতা রাজু আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শামসুল হোসেন, যুবদল নেতা জিয়া উদদীন, রিপন আহমদ, রায়হান হোসেন ও জাকির হোসেন।

এছাড়া উঠান বৈঠকে স্থানীয় মুরব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন খলিল আহমদ, বাহার উদ্দিন ও রুহেল আহমদ।বক্তারা তাদের বক্তব্যে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।

উঠান বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে একটি মিছিল বের করেন। মিছিলটি ১নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।শেষ দিনের এ উঠান বৈঠক ও মিছিলের মাধ্যমে বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে নেতাকর্মীরা জানান।

আজকালের কন্ঠ/আর এস/এস