
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ খ্রিঃ উপলক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলার ৭৯১৭ জন সদস্য-সদস্যাদের উপস্থিতিতে হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল হাসান ফরিদী, বিএএম উপমহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ।
সাতক্ষীরা জেলার ৬০৯ টি কেন্দ্রের প্রতিটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ জন অস্ত্রধারী সদস্যসহ মোট ১৩ জন করে সদস্য-সদস্যা মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এসকল সদস্যদেরকে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনামূলক ভিডিও বক্তব্য কেন্দ্রীয়ভাবে অবহিতকরণ ও দায়িত্বপালনে সক্ষমতা যাচাই এবং সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্বপালনের জন্য উদ্বুদ্ধকরণের নিমিত্তে এই হাজিরা প্যারেড আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পরিচালক আজিমউদ্দিন, খুলনা রেঞ্জ, পরিচালক এফতেখারুল ইসলাম, অধিনায়ক, ৩০ আনসার ব্যাটালিয়ন, সাতক্ষীরা ও মোঃ রুবেল হোসাইন, জেলা কমান্ড্যান্ট, সাতক্ষীরা আনসার ও ভিডিপি কার্যালয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :