সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত | Daily AjKaler Kontho

সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত


মোঃ আরাফাত আলী প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নওগাঁর সাপাহার উপজেলার গোডাউন পাড়া মোড়ে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাফি (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আতিক চৌধুরী (১৬) নামের অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে সাপাহারের গোডাউন পাড়া মোড়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।​নিহত রাফির (১৭) পিতার নাম আব্দুল হালিম। তার বাড়ি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রামে। সে সাপাহার সরকারি কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিল। আহত আতিক চৌধুরীর (১৬) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করা হয়েছে।

​অকাল এই মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি