
বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নাটোর-২ সদর-নলডাঙ্গা আসনের ধানের শীষ প্রতীকে প্রার্থী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের মেয়েদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশী সম্মানী করছে। মেয়েদের কে সব সময় স্বামী পরিবারের কাছে নির্যাতিত, এই মেয়েদের কে চাকরি কর্মসংস্থানের উদ্যোগ গ্রহন করেছিলেন।
তিনি আরো বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের উনি সম্মানিত করেছিলেন।
তিনি আজ মঙ্গলবার নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের গোকুলনগর পানমোকাম এলাকায় নির্বাচনী প্রচারনায় এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য শহিদুল্লাহ সোহেল ,স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :