ছাত্রীসংস্থা নিয়ে মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে ছাত্রদল নেত্রী খাদিজা | Daily AjKaler Kontho

ছাত্রীসংস্থা নিয়ে মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে ছাত্রদল নেত্রী খাদিজা


বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ১:১৯ অপরাহ্ন
ছাত্রীসংস্থা নিয়ে মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে ছাত্রদল নেত্রী খাদিজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা সম্প্রতি একটি গণমাধ্যমে প্রদত্ত বক্তব্যে ছাত্রীসংস্থাকে নিয়ে বিভ্রান্তিকর, অসত্য ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। তার বক্তব্যে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। খাদিজার এ মিথ্যা তথ্যের মাধ্যমে অপবাদ ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জবি শাখা ছাত্রীসংস্থা।

শুক্রবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন।

বিবৃতিতে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা সম্প্রতি একটি গণমাধ্যমে প্রদত্ত বক্তব্যে ছাত্রীসংস্থাকে নিয়ে বিভ্রান্তিকর, অসত্য ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। তার বক্তব্যে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত মন্তব্যের মাধ্যমে ছাত্রীসংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা মনে করি, একটি রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধির কাছ থেকে এ ধরনের মিথ্যাচার ও দায়িত্বহীন বক্তব্য সম্পূর্ণ অনভিপ্রেত ও নিন্দনীয়। এই প্রেক্ষিতে, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা খাদিজাতুল কুবরার নিকট থেকে উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অসত্য ও উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

অন্যথায়, সংগঠনের সম্মান ও ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং প্রযোজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হব, যার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

আজকালের কন্ঠ/ আর এস/এস