
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে সকালে ডোর টু ডোর প্রচারণা চালিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া (মিল্টন)।
প্রচারণাকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড বিষয়ে নারী ভোটারদের অবহিত করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও সন্দ্বীপ আসনের প্রার্থী মোস্তফা কামাল পাশার সালাম পৌঁছে দেন। এ সময় মিল্টনকে একনজর দেখতে বিভিন্ন বাড়িতে নারী ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নিজ ইউনিয়ন বাউরিয়ায় অনুষ্ঠিত এ প্রচারণায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ঝন্টু,ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আবদুল কাদের বিপুল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস মেম্বার ও সাধারণ সম্পাদক এ কে এম সোলেমান,৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী ফরহাদসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :