বাউফলের মাধবপুর বন্দরে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাউফলের মাধবপুর বন্দরে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত


পটুয়াখালী প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
বাউফলের মাধবপুর বন্দরে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত

পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাধবপুর বন্দরে নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত কাল বৃহস্পতিবার বিকেলে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদার।

আদাবাড়িয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের সভাপতিত্বে, ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়ন বি এন পির সহ সভাপতি মোঃ কবির হোসেন খান ও যুবদল নেতা মনজুরুল আলম খানের যৌথ উপস্থাপনায় ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব,বাউফল উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম জসিম, বাউফল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান হাওলাদার,​কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান আনিচ,বাউফল উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রুস্তম আলী হাওলাদার,পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সাবেক মেম্বার মো. রফিক শিকদার, বিএনপি নেতা আবদুল মালেক মাস্টার,বাবু মেঘনাদ সরদার, সহ সভাপতি আলাউদ্দিন খান, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমাস তালুকদার, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল ফাহাদ,যুবদলের নেতা মনির হোসেন খান,বিএবপির নেতা মো. আলাউদ্দিন খান ,​সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহিন রেজা,​বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরীয়ত উল্লাহ সৈকত,​তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. বাসেদ নিলয়।আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল মল্লিক সকল ওয়ার্ড অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে প্রায় ৩সহস্রাধিক নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি