শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও ককটেল উদ্ধার | Daily AjKaler Kontho

শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও ককটেল উদ্ধার


মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শরীয়তপুরের ভেদরগঞ্জ ও জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও ককটেল উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন যৌথ বাহিনী।

সোমবার বিকেল ৩ টা ৩০ মিনিট থেকে আনুমানিক ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর মো: রাহাত কবিরের নেতৃত্বে রামভদ্রপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী মিলন সরদার এর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং সন্ধ্যা ০৬ টায় আসামিকে ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মিলন সরদার, পিতা- মৃত মোস্তফা সরদার ও মোঃ রবিউল ইসলাম, পিতা- অলিউল্লাহ সরদার, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৪টি ইয়াবা, ১টি মাদক সেবনের স্ট্রিক, ৩টি ফয়েল পেপার, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

অদ্য ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে আনুমানিক ১২০০ ঘটিকায়, স্থানীয় জনগণের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে জানা যায় যে, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পাতালিয়াকান্দি এলাকায় জনৈক ব্যক্তির মরিচ ক্ষেতে সন্দেহজনক ককটেল বোমা সদৃশ বস্তু রয়েছে।

উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে বিষয়টি জাজিরা থানাকে অবহিত করা হলে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উক্ত মরিচ ক্ষেতে তল্লাশি চালিয়ে মোট ১৭ (সতেরো) টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, গ্রেফতারকৃত মিলন ও রবিউল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়াও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পাতালিয়াকান্দি এলাকায় মোহাম্মদ সেলিম বেপারী’র মরিচ ক্ষেতে সন্দেহজনক ককটেল বোমা সদৃশ বস্তু রয়েছে বলে জানা যায়।

উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে বিষয়টি জাজিরা থানাকে অবহিত করা হলে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উক্ত মরিচ ক্ষেতে তল্লাশি চালিয়ে মোট ১৭ (সতেরো) টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

আজকালের কন্ঠ/আর বি