মানুষ চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে: দুলু | Daily AjKaler Kontho

মানুষ চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে: দুলু


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৬, ২:২৯ অপরাহ্ন
মানুষ চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে: দুলু

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ ২৪ বছর পর মানুষের মধ্যে মারাত্নক ভাবে সাড়া পড়েছে, আসলে এই ২৪ বছর ৪ টা পার্লামেন্ট নির্বাচন হয়েছে সেই নির্বাচন না ছিলো অংশগ্রহন মূলক।

দুলু আরো বলেন, যে নির্বাচনে বিএনপির নেতা কর্মি জেলখানায় তারেক রহমান দেশের বাহিরে সেখানে স্বাভাবিক ভাবে সে নির্বাচন কোন দিন ও অংশগ্রহনমূলক হতে পারেনা। তার জন্য কোন নির্বাচন অংশগ্রহনমূলক হয়নি।

মানুষ চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে।

আজ শুক্রবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নের বারইহাটী এলাকা নির্বাচনী প্রচারনা তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,এ্যাডঃ শাখাওয়াত হোসেন, স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম বুলবুল সহ বিএনপির নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি