
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় নেত্রকোণার পূর্ব কাটলি এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক সাঈফুর রহমান। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজ।
অনুষ্ঠানে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য মল্লিক নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও রোভার স্কাউটসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর কামাল এছাড়া স্বপন ও সিফুলসহ সংশ্লিষ্টরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :