
(ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য, বিএনপির বহিষ্কৃত নেতা শাহ্ শহিদ সারোয়ার আপিলের মাধ্যমে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ওই আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত ষষ্ঠ দিনের আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। শুনানি শেষে ইসির পক্ষ থেকে জানানো হয়, আপিলকারীর দাখিলকৃত কাগজপত্র, তথ্য-প্রমাণ ও আইনি ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় পূর্বের বাতিল আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে শাহ্ শহিদ সারোয়ারের মনোনয়নপত্র বাতিল করা হয়। এতে তার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ে। তবে আপিল শুনানিতে তিনি নিজ পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন এবং আইনগত দিকগুলো তুলে ধরেন। সবকিছু পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার মাধ্যমে আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেন শাহ্ শহিদ সারোয়ার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক সংসদ সদস্য হওয়ায় এই আসনে তার ব্যক্তিগত প্রভাব ও পরিচিতি রয়েছে, যা নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এদিকে প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে ফুলপুর ও তারাকান্দা এলাকায় তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন।
স্থানীয় রাজনীতি সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে ময়মনসিংহ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে এবং ভোটের মাঠে নতুন মাত্রা যোগ হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ায় আইনের শাসন ও ন্যায়সংগত সিদ্ধান্তের উদাহরণ হিসেবেও দেখা হচ্ছে।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :