
বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় ট্রাস্ট ব্যাংক পিএলসি, ১২৩ তম আলীকদম শাখা উদ্ভোধন করা হয়েছে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার ১ ঘটিকায় আলীকদম বাজারে আলীকদম সেনাজোনের উদ্যোগ ও ব্যাবস্থাপনায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ১২৩ তম আলীকদম শাখার উদ্ভোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।
উদ্ভোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আহসান আমান চৌধুরী প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক, ট্রাস্ট ব্যাংক পিএলসি এসময় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমান্ডিং অফিসার কর্নেল তারিকুল আলম। কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান, এসপিপি, পিএসসি অধিনায়ক ৩১বীর আলীকদম সেনাজোন। মেজর খন্দকার মোশতাক আহমেদ, এইসি প্রিন্সিপাল, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এছাড়াও আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বাজারের ব্যাবসায়ী ও ব্যাংকের কর্মকর্তাসহ ৫০/৬০ জন লোক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ফিতা কেটে ট্রাস্ট ব্যাংক পিএলসি, আলীকদম শাখা উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথি কর্তৃক কেক কাটার মাধ্যমে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ শাখার বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পর উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়। আলীকদম থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ এবং আলীকদম সেনাজোনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর সৌজন্যে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে মার্মা পাড়া এলাকায় গরীব অসহায় ও দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দীন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :