ম্যাডাম খালেদা জিয়া সমগ্র জাতিকে ঋণী করে গেছেন: আলতাফ হোসেন চৌধুরী | Daily AjKaler Kontho

ম্যাডাম খালেদা জিয়া সমগ্র জাতিকে ঋণী করে গেছেন: আলতাফ হোসেন চৌধুরী


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ম্যাডাম খালেদা জিয়া সমগ্র জাতিকে ঋণী করে গেছেন: আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ম্যাডাম খালেদা জিয়া সমগ্র জাতিকে ঋণী করে গেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

তিনি বলেন, নারী শিক্ষা ও কর্মসংস্থানসহ নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে অমানুষিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে। অথচ তিনি কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেননি।

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, প্রায় ৩৫ বছরের রাজনৈতিক জীবনে তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। আমি তার সততা, ধৈর্য ও নেতৃত্বের জীবন্ত সাক্ষী। তিনি নিজেই একটি ইতিহাস।

মঙ্গলবার (১৩ই জানুয়ারী) বিকেল ৪টায় পটুয়াখালীর দুমকি উপজেলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মেইন গেট সংলগ্ন উপজেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বাইজিদ পান্না ও অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. মতিউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদারসহ যুবদল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. মাসুম বিল্লাহ।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি