বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারি শনিবার রাত ৮.০০ ঘটিকায় ইসলামিয়া শান্তি সমিতি ও কিচেন মার্কেট কারওয়ান বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ এর আয়োজনে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন, কারওয়ান বাজার আম্বর শাহ্ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো: সাইফুল্লাহ।

এ সময় অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইসলামিয়া শান্তি সমিতি ও কিচেন মার্কেটের সিনিয়র সহ – সভাপতি আলহাজ্ব শাহ কামাল মানিক, সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব বেলায়াত হোসেন ।

আরো উপস্থিত ছিলেন কারওয়ান বাজার ইসলামিয়া শান্তি সমিতি ও কিচেন মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।