জোনাইল ইউনিয়নে সরকারের অনুদানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ | Daily AjKaler Kontho

জোনাইল ইউনিয়নে সরকারের অনুদানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


মোঃ সাহাবুল আলম বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৪:১২ অপরাহ্ন
জোনাইল ইউনিয়নে সরকারের অনুদানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতের কনকনে ঠান্ডায় অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়ন পরিষদে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সরকারি অনুদানে প্রাপ্ত এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যকে অবগত করেই সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হয়। ইউনিয়নের বিভিন্ন এলাকার গরিব ও দুঃখী মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় কুমার। তিনি বলেন,সরকারের দেওয়া অনুদান প্রকৃত শীতার্ত মানুষের হাতে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ইউনিয়ন পরিষদ সব সময় স্বচ্ছতা ও মানবিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছে।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ও বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি রেজাউল করিম। তিনি বলেন,সরকার সমাজের অসহায় মানুষের কথা ভেবেই এই শীতবস্ত্র অনুদান দিয়েছে। জনপ্রতিনিধি হিসেবে সেই সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন—আনিস মেম্বার, কাদের মেম্বার, রতন মেম্বার, আলী মেম্বার, সুজন মেম্বার, নাসির মেম্বার, ফারুক মেম্বার, শাহেদ আলী মেম্বার, কালু মেম্বার, জোড়া মেম্বার, শিপালি মেম্বার ও ব্রুসলি আর মেম্বার।

উপস্থিত সকল মেম্বার সম্মিলিতভাবে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।এ সময় মেম্বাররা বলেন, একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়—এই লক্ষ্যেই তারা একসাথে কাজ করছেন। সরকারের এই মানবিক সহায়তা বাস্তবায়নে সকল মেম্বারের সমন্বয় ও আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কম্বল পেয়ে এক উপকারভোগী বলেন,শীতে খুব কষ্ট হচ্ছিল। এই কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। সরকার আর মেম্বারদের জন্য দোয়া করি।স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের সকল মেম্বারের সম্মিলিত উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আরও মানবিক ও সুশৃঙ্খল হয়েছে।

আজকালের কন্ঠ / আর এস/এস