
সে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নিখোঁজ হওয়ার পর পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা।
গত ৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) বিকেল থেকে নিজ এলাকার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজার পরও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
মোঃ বায়েজিদ বয়স আনুমানিক ২৬ বছর এবং সে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারসহ আশপাশের মানুষের মনে শঙ্কা বাড়ছে প্রতি মুহূর্তে।

মোঃ বায়েজিদ এর বড় ভাই মোঃ রফিকুল ইসলাম (বাদল) বলেন, আমার ছোট ভাই কিছু বলতে পারে না। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। দয়া করে আমার ভাইকে খুঁজে পেতে সাহায্য করুন।
গৌরনদী উপজেলা সহ বরিশাল বিভাগের আশেপাশের এলাকার নাগরিকদের উদ্দেশে পরিবারের আকুতি, আপনার একটি শেয়ার, একটি তথ্য, একটি সহযোগিতা,
মোঃ বায়েজিদ যেন পরিবারের কাছে ফিরে যেতে পারে।

কোনো সংবাদ পাওয়া গেলে যোগাযোগ করার অনুরোধ করেছেন পরিবার। বড় ভাই মোঃ রফিকুল ইসলাম (বাদল) গ্রাম- পশ্চিম চন্দ্রহার, ইউনিয়ন- বাটাজোর, থানা- গৌরনদী, জেলা- বরিশাল, মোবাইল: ০১৭১২-১৭১১২০।
মোঃ বায়েজিদ নিরাপদে দ্রুত ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।
আপনার মতামত লিখুন :