
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ২টা ৩০ মিনিটে বড়াইগ্রাম পাইলট মাঠে প্রধান গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। জানাজায় অংশগ্রহণকারীদের চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা।
এরপর বিকেল ৩টায় বড়াইগ্রাম উপজেলার ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের ভরত ইস্কুল মাঠে আরেকটি গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিকেল সাড়ে ৩টায় উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়নে পৃথক আরেকটি গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরবর্তীতে বিকেল ৫টায় ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আরও একটি গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়।
সব জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিস্মরণীয় নেতা। তাঁর আদর্শ ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :