
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের নেতৃত্বদানকারী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ঢাকার জানাযার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগৈলঝাড়ার পয়সারহাট এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সার্বিক সহযোগিতায় গায়েবানা জানাযার নামাজ আদায় করা হয়। লাইভ সম্প্রচারের মাধ্যমে ঢাকার জানাযার সঙ্গে সংযুক্ত হয়ে এই নামাজ অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর অনুরোধে রাজিউল হাসান খান (বাবু), হান্নান শেখ, রোমান সিকদার ও মো. ওয়ালিদের তত্ত্বাবধানে গায়েবানা জানাযার আয়োজন করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সরদার, মো. জাকারিয়া খান, বাকাল ইউনিয়ন ওয়ার্ড বিএনপি নেতা বাবুল সিকদার, আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মো. রাছেল, মো. আলী আশরাফ, আগৈলঝাড়া উপজেলা মৎস্য দলের সদস্য সচিব মো. শাহিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।
নামাজ শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :