দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা | Daily AjKaler Kontho

দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে।

এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তবর্তী সরকার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন।

বৈঠকে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়েছেন।

ইতোমধ্য বৈঠকে অংশ নিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

আজকালের কন্ঠ/আর বি