
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষা বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সুরক্ষা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ডিজিটাল কর্ণারে এ সভার আয়োজন করা হয়।
‘Sports for Protection, Resilience and Transformation (SPIRIT)’ এবং ‘Climate Action at Local Level (CALL)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব শাহ আব্দুল শাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলাবদ্ধতা ও জলবায়ুজনিত দুর্যোগের কারণে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।এ সময় বক্তারা বলেন , জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। যুব সমাজকে ক্রীড়া ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সচেতন করে তুললে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে।
আজকালের কন্ঠ/ আর এস/এ
আপনার মতামত লিখুন :