“আমরাই গড়ব ইতিহাস–ঐতিহ্য,সমৃদ্ধি ও সম্ভাবনার আগামীর বাকেরগঞ্জ” প্রত্যয়ে জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী | Daily AjKaler Kontho

“আমরাই গড়ব ইতিহাস–ঐতিহ্য,সমৃদ্ধি ও সম্ভাবনার আগামীর বাকেরগঞ্জ” প্রত্যয়ে জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী


বাকেরগঞ্জ প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
“আমরাই গড়ব ইতিহাস–ঐতিহ্য,সমৃদ্ধি ও সম্ভাবনার আগামীর বাকেরগঞ্জ” প্রত্যয়ে জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী

“আমরাই গড়ব ইতিহাস–ঐতিহ্য, সমৃদ্ধি ও সম্ভাবনার আগামীর বাকেরগঞ্জ”—এই প্রত্যয়কে সামনে রেখে বাকেরগঞ্জের সর্ববৃহৎ সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২ বছরে পদার্পণ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ ডিসেম্বর, রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে, বেলা ৩টা ৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন গর্বের বাকেরগঞ্জ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হাওলাদার।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, ঢাকা-৪ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের সন্তান সৈয়দ জয়নুল আবেদিন, গর্বের বাকেরগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মরহুম মোঃ ইউনুস খানের পুত্র ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান খান, বাকেরগঞ্জ উপজেলা

আজকালের কন্ঠ/আর এস/খান মেহেদী