শহীদ জিয়ার কবর জিয়ারত করতে রওনা হলেন তারেক রহমান | Daily AjKaler Kontho

শহীদ জিয়ার কবর জিয়ারত করতে রওনা হলেন তারেক রহমান


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
শহীদ জিয়ার কবর জিয়ারত করতে রওনা হলেন তারেক রহমান

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের বাসভবন থেকে রওনা হলেন তারেক রহমান ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার দুপুরে গুলশান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশে রওনা হন; এ উপলক্ষে চন্দ্রিমা উদ্যান এলাকায় বিপুল নেতাকর্মীর সমাগম ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে এ উপলক্ষে চন্দ্রিমা উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশপাশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করছেন। সবার হাতে বিএনপির পতাকা ও ফেস্টুন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীও অবস্থান নিয়েছেন উদ্যান ঘিরে।১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সাথে দেখা করে গুলশানের বাসায় পৌঁছেছেন তিনি।

আজকালের কন্ঠ/ আর এস