সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন
সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সাতক্ষীরা দেবহাটা উপজেলার রূপসী ম্যানগ্রোভে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত প্রাণবন্ত এই আয়োজনে ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল পারিবারিক ভোজন, শিশু ও নারীদের জন্য বিশেষ প্রতিযোগিতা এবং সদস্যদের অংশগ্রহণে বালিশ খেলা, চেয়ার সিটিংসহ বিভিন্ন খেলাধুলা। সাংবাদিক ক্লাবের মূল স্লোগান অসহায় ও নির্যাতিতের মানুষের পাশে থেকে এই আদর্শকে সামনে রেখে সংগঠনটি শুরু থেকেই জেলার গণমাধ্যমকর্মীদের পেশাগত ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবারের প্রীতিভোজ ছিল শুধুই একটি আনন্দ আয়োজন নয়, বরং পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও সহমর্মিতাকে আরও দৃঢ় করার একটি মিলনমঞ্চ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস.এম মহিদার রহমান এবং সাধারণ সম্পাদক মীর আবু বকর। তাঁরা জানান, “সদস্যদের মানসিক প্রশান্তি ও পারিবারিক বন্ধন বাড়াতে প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, সংগঠনের সাবেক সাধারণ ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার তৌফিকুজ্জামান লিটু,,দৈনিক রূপবানী পত্রিকার এম ইদুজ্জামান ইদ্রিস, খবর বিডি জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ পাড়, দৈনিক রাজপথের দাবি পত্রিকার এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, সাপ্তাহিক সূর্যের আলোর বার্তা সম্পাদক মোঃ মনসুর রহমান, দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সালাম পান্না, দৈনিক একুশে সংবাদ পত্রিকার মোহাম্মদ মাসুদ আলী, দৈনিক জনদর্পণ পত্রিকার মোহাম্মদ হাফিজ,দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান। দৈনিক আজাদ পত্রিকার হাফেজ মোঃ আবুল হোসেন,সাংবাদিক মোঃ কামাল উদ্দিন সরদার, হাবিবুল্লাহ বাহার, মোঃ আতিকুজ্জামান, মোঃ নূর ইসলাম, সামিউল ইসলাম মন্টিসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা সপরিবারে অংশগ্রহণ করেন। আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি