পটুয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা, কিবরিয়া সভাপতি ও লিটু সাধারণ সম্পাদক | Daily AjKaler Kontho

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা, কিবরিয়া সভাপতি ও লিটু সাধারণ সম্পাদক


পটুয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
পটুয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা, কিবরিয়া সভাপতি ও লিটু সাধারণ সম্পাদক

পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৬ কার্যকালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নয়াদিগন্তের জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গণদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২১ ডিসেম্বর রবিবার বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি/সমকাল জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন।

নবগঠিত কমিটির অন্যরা হলেন— সহ সভাপতি গোলাম রহমান (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস দাস (প্রথম আলো) ও অর্থ সম্পাদক আতিকুর রহমান (বাংলাদেশ বেতার)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী শামসুর রহমান ইকবাল (বিটিভি ও বাসস), জালাল আহমেদ (মানবজমিন), ‌মোঃ মোখলেছুর রহমান (জনকণ্ঠ), এমরান হাসান সোহেল (কালের কণ্ঠ), আফরিন জাহান নিনা(দেশ বার্তা)।

আগামী পহেলা জানুয়ারী ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

আজকালের কন্ঠ/আর বি