ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক | Daily AjKaler Kontho

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০০ অপরাহ্ন
ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, এই সহযোদ্ধার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। দলটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।