
অদ্য ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, গাজীপুর, মাদরা ও সুলতানপুর বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আড়াই লক্ষাধিক টাকার ঔষধ ও কসমেটিকস সামগ্রী আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৩/১ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩১,০০০/-টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করে।
গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৫ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গাজীপুর নামক স্থান হতে ১,১২,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্মশান ঘাট পোষ্ট বাঁশ বাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৫/৬ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আম বাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ২,৫৫,১০০/- (দুই লক্ষ পঁঞ্চান্ন হাজার একশত) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :