বাউফলে মহান বিজয় দিবস উদযাপন: শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও বিজয় র‍্যালি | Daily AjKaler Kontho

বাউফলে মহান বিজয় দিবস উদযাপন: শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও বিজয় র‍্যালি


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
বাউফলে মহান বিজয় দিবস উদযাপন: শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে পটুয়াখালীর বাউফলে ত্রয়োদশ জাতীয় সংসদের মনোনীত প্রার্থী জনাব শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিজয় দিবসের এই কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি