বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন | Daily AjKaler Kontho

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন


বরিশাল জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভ, ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভ, বরিশাল জেলা পুলিশ লাইন্স এর শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি-৭১ স্তম্ভ ও শহীদ এডিসি কাজী আজিজুল ইসলাম স্মৃতিফলক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মানিত রেঞ্জ ডিআইজি বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি