সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা | Daily AjKaler Kontho

সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক আফরোজা আখতার সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর মুশফিক, আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক আলমগীর হোসেন,জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ,সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুর জামান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, পৌর সভার সিইও মোঃ আছাদুজ্জামান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত রহমান,মূখপাএ মোহিনী তাবাসুম জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, এলজিইডি নিবার্হী প্রকৌশলী তরিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড শাহ আলম, পিপি এড আব্দুস সাত্তার, জিপি এড অসীম কুমার মন্ডল,সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাধাঃ সম্পাদক মোঃ আব্দুল বারী প্রমুখ। এ সময় সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা,জেলার যানজট নিরসন সহ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি