বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে শহিদ বুদ্ধিজীবী দিবসে বরিশালের ডিআইজি মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি | Daily AjKaler Kontho

বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে শহিদ বুদ্ধিজীবী দিবসে বরিশালের ডিআইজি মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি


বরিশাল জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে শহিদ বুদ্ধিজীবী দিবসে বরিশালের ডিআইজি মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি

আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে সকাল ১০ টায় নগরীর ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল।

এ সময় তাঁর সাথে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম এবং জনাব মোঃ আব্দুস সালাম রিমন, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, বরিশালসহ রেঞ্জাধীন পুলিশ ইউনিট সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ডিআইজি মহোদয় শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে গণমাধ্যমকর্মীদের সাথে সাক্ষাৎকার প্রদান করেন এবং জাতির মেধাবী সন্তানদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে তুলে ধরেন।

আজকালের কন্ঠ/আর বি