
৮ নং মাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে ভিজিডি কার্ড আত্মসাৎ এর অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করা হয়েছে। মহাদান ইউনিয়ন পরিষদ মাঠে উপকারভোগী কারধারীরা এ সংবাদ সম্মেলনে আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, উপজেলার 8 নং মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে ভিজিডির ২৮ জন কাডধারীর চার মাসের চাউল আত্মসাৎ করা হয়। উপজেলা প্রশাসন উদ্যোগে লটারির মাধ্যমে এ ২৮ জনের নাম নির্ধারণ করা হলেও তাদের কার্ড তাদের কাছে না দিয়ে চাউল কালোবাজারে বিক্রির আত্মসাৎ করা হয়।
ভিজিডি কার্ডধারী ৮ নং ওয়ার্ডের কড়গ্রামের ঝরনা বেগম বলেন, লটারি মাধ্যমে আমি ভিজিডি কার্ড পেলেও আমাকে গত চার মাস ধরে কাটও দেওয়া হয়নি চাউল দেওয়া হয়নি। তাই আমরা সাংবাদিক সম্মেলন করেছি।
মহাদান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, পরিষদের প্রশাসক সালাউদ্দিন সরকার ২৮ জনের কার্ড না দিয়ে চাউল আত্মসাৎ করেছে। তাই কাঠ ধারীরা সংবাদ সম্মেলন করেছে।
মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার বলেন, আমি ভিজিডি কার্ডধারীর কোন কার্ড বা চাল আত্মসাৎ করিনি। ইউপি সদস্যরা এর সঙ্গে জড়িত। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস/এস
আপনার মতামত লিখুন :