দেবিদ্বার পৌরসভা কওমী মাদ্রাসা সংগঠনের ২০২৬–২৭ সালের নবনির্বাচিত কমিটি অনুমোদন | Daily AjKaler Kontho

দেবিদ্বার পৌরসভা কওমী মাদ্রাসা সংগঠনের ২০২৬–২৭ সালের নবনির্বাচিত কমিটি অনুমোদন


কুমিল্লা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
দেবিদ্বার পৌরসভা কওমী মাদ্রাসা সংগঠনের ২০২৬–২৭ সালের নবনির্বাচিত কমিটি অনুমোদন

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা কওমী মাদ্রাসা সংগঠনের ২০২৬–২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির কাউন্সিল বৈঠক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর এলাকার তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা কওমী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদ্রাসাগুলোর পারস্পরিক সম্প্রীতি ও সমন্বয়, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

মুফতি সাইদুল ইসলাম সাঈদের পরিচালনায় এবং মাওলানা মুফতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।

নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা হলেন উপদেষ্টা: মুফতি জামশেদ হোসাইন হাবিবি, মাওলানা আব্দুল লতিফ,সভাপতি: হাফেজ মাওলানা মোঃ আবু তাহের,সিনিয়র সহ-সভাপতি (১): হাফেজ মোঃ জসিম উদ্দিন,সহ-সভাপতি (২): মুফতি ছাইফুল ইসলাম জালালি,সহ-সভাপতি (৩): ডা. মোঃ মহসিন আলম,সেক্রেটারি: মুফতি ছাইদুল ইসলাম সাঈদ,জয়েন্ট সেক্রেটারি: মুফতি আওলাদ হুসেন মুরাদি,সাংগঠনিক সম্পাদক: মুফতি রফিকুল হাসান মাহমুদী,দপ্তর সম্পাদক: মুফতি এনামুল হক ক্যাশিয়ার: হাফেজ মোঃ আবু ইউসুফ,আইনি সহায়তা সম্পাদক: কারী রফিক উল্লাহ সাদী আল-আযহারী,পরীক্ষা বিষয়ক সম্পাদক: মুফতি আবু বকর আল মাদানী,প্রচার সম্পাদক: হাফেজ ফখরুল ইসলাম গাজী,সহকারী প্রচার সম্পাদক: হাফেজ আবু সাঈদ,পরিদর্শন সম্পাদক: মুফতি আব্দুল জলিল,প্রশিক্ষণ সম্পাদক: মুফতি শফিউল্লাহ,মোয়াল্লিম প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা মনিরুল ইসলাম,নিবন্ধন সম্পাদক: মাওলানা আব্দুল হাসান আশরাফী,কর্মক্ষেত্র সম্পাদক: মাওলানা এরশাদ হোসেন,মিডিয়া সম্পাদক: হাফেজ শহিদুল্লাহ নাঈম প্রমুখ সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ ভবিষ্যতে দেবিদ্বার পৌর এলাকার মাদ্রাসাগুলোর একাডেমিক, সামাজিক ও প্রশাসনিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর এস/এস