কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা–গাঁজা ও আট মাদক ব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা–গাঁজা ও আট মাদক ব্যবসায়ী আটক


গাজীপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন
কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা–গাঁজা ও আট মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন এবং নগদ টাকাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে কাশিমপুরের লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে এবং হামলার চেষ্টা চালায়। পরে ধাওয়া করে আটজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয় মোঃ সোহেল রানা (৪১) — কালিয়াকৈর থানার মৌচাক সদরচালা এলাকার লাবিব উদ্দিন ও ছাফিয়া খাতুনের ছেলে। মোঃ ইব্রাহিম (৪৫) — কাশিমপুরের লোহাকৈর এলাকার মৃত জসীম উদ্দিন ও সখিনা বেগমের ছেলে। মোঃ সজিব ফকির — শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাপুর এলাকার বাসিন্দা। মোঃ রবি আলম (৩২) — জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলী ও রহিমা বেগমের ছেলে। মোঃ শামীম মিয়া (২৮) গাইবান্ধা সদর থানার গিদারী গ্রামের সেলিম মিয়া ও সাবিনা বেগমের ছেলে। সামিউল আদনান (২১) — নরসিংদী সদর থানার পূর্ব দত্তপাড়ির মৃত সুমন মিয়া ও সনি বেগমের ছেলে। মোঃ আলমগীর (২৮) — গাজীপুর মহানগরের কাশিমপুর থানার লোহাকৈর এলাকার মোঃ আনিছ মিয়ার ছেলে। আঁখি (৩৫) — একই এলাকার মোঃ আনিছ মিয়ার মেয়ে

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন বলেন,“মাদক ও সন্ত্রাস দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

আজকালের কন্ঠ/আর এস/আর