বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবার এনসিপির প্রার্থী | Daily AjKaler Kontho

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবার এনসিপির প্রার্থী


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন
বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবার এনসিপির প্রার্থী

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদেরের নাম ঘোষণা করা হয়েছে। ফলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলটির প্রভাবশালী নেতা মেজর (অব.) মনজুর কাদেরকে মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করল এনসিপি।

আজ (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের ১২৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে সিরাজগঞ্জের চারটি আসনের প্রার্থীদের দাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের ও সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীকের দাবিদার ছিলেন মনজুর কাদের। তবে শেষ পর্যন্ত বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে মনোনয়ন দেয় দলটি।

মনোনয়নবঞ্চিত হয়েও নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন মঞ্জুর কাদের সমর্থকরা। অবশেষে বিএনপির এই নেতাকে মনোনয়ন দিল এনসিপি। এদিকে মঞ্জুর কাদের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তিনি এক ফেসবুক পোস্টে মনজুর কাদেরকে অভিনন্দন জানান।

আজকালের কন্ঠ/আর এস