
“দুর্নীতির বিরুদ্ধে একতা, গড়তে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের সহযোগিতায় অনারম্ভর আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফায়জুল কবির তালুকদার,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার,সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী,সোনালী ব্যাংক ইন্দুরকানি শাখার ব্যবস্থাপক মশিউর রহমান গাজী,রূপালী ব্যাংক ইন্দুরকানি শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খাঁন,ইন্দুরকানি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইদুল ইসলাম শহীদ,জাকির হোসেন গাজী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে প্রথমে নিজেকে দুর্নীতি মুক্ত হতে হবে,দুর্নীতি থেকে দূরে থাকতে হবে, তারপর অন্যকে দুর্নীতির করাল গ্রাস থেকে দূরে থাকার জন্য উৎসাহিত করতে হবে। আসল কথা হচ্ছে আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। যদি এটা করা যায় তাহলে দুর্নীতিমুক্ত সমাজ তথা বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাই ব্যক্তিগত, পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে দুর্নীতি দূর করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এর মূলোৎপাটন করা সম্ভব। তবেই আমরা সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
আজকালের কন্ঠ/আর এস/এন
আপনার মতামত লিখুন :