দুমকিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ | Daily AjKaler Kontho

দুমকিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৮:২০ অপরাহ্ন
দুমকিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ

পটুয়াখালীর দুমকিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার লেবুখালী পায়রা পয়েন্ট এলাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মো. এস. জলিল হিরু।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. আজিজ সরকার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, রহমান আকন, নজরুল ইসলাম ও আব্দুল মজিদ।

অনুষ্ঠানে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির শরিফ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ইউনুস ফরাজি, যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, রিপন শরিফসহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী—মো. সুমন শরিফ, মো. মহসিন, মো. মতি আকন ও নাসির সিকদার।

দোয়া-মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।