
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধামমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ০১ ডিসেম্বর ) বাদ আসর নড়াইলের লোহাগড়া পৌর বিএনপির উদ্যোগে লক্ষ্মীপাশা চৌরাস্তা নিকটস্থ পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ দোয়া মাহফিলে পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মেহেদী বিশ্বাস, নড়াইল জেলা বিএনপির সাবেক তাঁত ও উপজাতি বিষয়ক সম্পাদক কাজী মোরাদ হোসেন, পৌর বিএনপির সহসভাপতি সৈয়দ আ. সবুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, বিএনপি নেতা মো. জাকির হোসেন, বিএনপি নেতা খোকন সরদার, বিএনপি নেতা মো. ইউসুফ ডাক্তার, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আকতার হোসেন মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকিদুল ইসলাম দুলু, পৌর ০৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরু মোল্যা, বিএনপি নেত্রী খালেদা জামান, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান স্বপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ম আহবায়ক মুসতাহিদুর রহমান আমিন, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না, ছাত্রদল নেতা সাজ্জাদ শিকদার, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আনিসুর রহমান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফরহাদ হোসেন, ছাত্রদল নেতা কাজী নাঈম যুগ্ম আহ্বায়ক রিয়াজ খানসহ প্রমূখ।
দোয়া মাহফিলে পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর এস/আই
আপনার মতামত লিখুন :