
কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার,২৭নভেম্বর/২৫ইং দুপুরে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, বিএনপি নেতা মতলেবুর রহমান, জাহিদ হোসেন, আতাউর রহমান, মশিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আব্দুল খালেক শুধু শক্তিশালী সংগঠক নন, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী এবং বিএনপির প্রতিকূল সময়ে তৃণমূল সংগঠনকে ধরে রেখেছেন।
তারা বলেন, ত্যাগী ও জনপ্রিয় এই নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হবে এবং নির্বাচনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উলিপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই নেতাকে বাদ দেওয়া জনগণের রায়ের প্রতি অবহেলা হবে।
কেন্দ্রীয় নেতাদের প্রতি তারা অবিলম্বে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার আহ্বান জানান। পরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :